বিনামূল্যে চক্ষু শিবির ও ওষুধ বিতরণ

বিনামূল্যে চক্ষু শিবির ও ওষুধ বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জে সীমান্তবর্তী জনসাধারণের কল্যাণে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ এবং সীমান্তে চলমান আভিযানিক কার্যক্রমের ওপর বিস্তারিত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা রেল স্টেশন মাঠে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এ আয়োজন করে। এতে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাফায়েত হোসেন, সহকারী পরিচালক (কোয়ার্টার মাস্টার) মোহাম্মদ হাবিবুর রহমান এবং চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজিবির মেডিক্যাল অফিসার ডা. অরন্ধতী মোদকের নেতৃত্বে এবং জাসপোস আধুনিক চক্ষু হাসপাতাল হবিগঞ্জের সহযোগিতায় একটি বিশেষজ্ঞ মেডিক্যাল টিম চক্ষু শিবির পরিচালনা করে। টিমে ছিলেন ডা. ইয়ামিন আল বাশার, ডা. মোঃ মনিবুর রহমানসহ অন্যান্য চিকিৎসক ও ফিল্ড কর্মীরা। এ সময় প্রায় ২০০ জনকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা, চশমা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি ছানি অপারেশনের জন্য স্বল্পমূল্যে চিকিৎসা সুবিধা পেতে রোগীদের টোকেনও দেওয়া হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিজিবির সরাইল রিজিয়নের আভিযানিক কার্যক্রম নিয়ে মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, দেশের মোট ৪,৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে সরাইল রিজিয়নের দায়িত্বে রয়েছে ১,২০৪ কিলোমিটার এলাকা। এই বিশাল সীমান্তে ৪টি সেক্টরের অধীনে ১৩টি ইউনিটের ২১১টি বিওপি’র মাধ্যমে বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সময়ে নিয়মিত টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে ৭৬ জন আসামিকে আটকসহ প্রায় ২৫৮ কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ২২৭ টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন অভিযান চালিয়ে পিস্তল, কার্তুজ, গ্রেনেড, ম্যাগাজিনসহ দেশীয়-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এছাড়া অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ পাথর (৯,৫৯৩ ঘনফুট) ও বালু (১,৪৬,৪৮০ ঘনফুট) জব্দ করা হয়েছে বলে জানানো হয়।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত দিয়ে অবৈধভাবে গবাদিপশু প্রবেশ ও কোরবানির পশুর চামড়া পাচার রোধে বিজিবি আগাম সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান অধিনায়ক।

শেষে লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, চোরাচালান ও মাদক প্রতিরোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন-

  1. নিরব রায়ের অন্ধকার জীবনে শিক্ষার আলো জ্বালালেন ফ্রান্স প্রবাসী বদরুল তালুকদার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...