
হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস)-এর ৭ম কার্যকরী পর্ষদ নির্বাচনের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
ব্যবসায়ীদের অংশগ্রহণে আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে এই কমিটি গঠন করা হয়।
গঠিত আহ্বায়ক কমিটিতে আলী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আ স ম আফজল আলীকে আহ্বায়ক এবং আদর্শ বীজ ঘরের স্বত্বাধিকারী মিজানুর রহমান সুমনকে সদস্য সচিব করা হয়েছে।
জানা যায়, নবগঠিত আহ্বায়ক কমিটি শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটার তালিকা হালনাগাদ এবং প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়াসহ সার্বিক নির্বাচন কার্যক্রম পরিচালনা করবে। এ লক্ষ্যে তারা স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা ও প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করবে।
ব্যবসায়ী নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, এই কমিটির মাধ্যমে একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে, যা শায়েস্তাগঞ্জের ব্যবসায়ী সমাজকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।
উল্লেখ্য, শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।






