সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সালামি ও খাবার বিতরণ

সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সালামি ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিনিধি॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সালামি ও খাবার বিতরণ হয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুক্রবার বিকেলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ২নং প্লাটফর্মে সুবিধাবঞ্চিতদের মাঝে এ ঈদ সালামি ও খাবার বিতরণ করা হয়।

মানবিক এ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক ফ্রান্স প্রবাসী ক্রীড়া সংগঠক বদরুল আলম তালুকদার।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জংশন এলাকায় বসবাসকারী অসহায়দের হাতে ঈদ সালামি ও উন্নতমানের খাবার তুলে দেওয়া হয়। ঈদকে ঘিরে নতুন পোশাক ও আনন্দ থেকে বঞ্চিত এসব লোকদের মাঝে উপহার পেয়ে দেখা যায় উচ্ছ্বাস ও আনন্দের ছাপ।

আয়োজকরা জানান, ঈদ শুধু বিত্তবানদের আনন্দের উৎসব নয়, সমাজের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই ঈদের মূল শিক্ষা। সেই চিন্তা থেকেই সুবিধাবঞ্চিতদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিশিষ্ট সমাজসেবক বদরুল আলম তালুকদার বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারলেই এ আয়োজন সফল হবে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয়রা এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, রেলওয়ে জংশন এলাকায় বসবাসকারী অনেক লোকই অবহেলিত জীবনযাপন করে। তাদের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করা সত্যিই মানবিক একটি উদ্যোগ।

এ সময় শায়েস্তাগঞ্জ রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার মোঃ সাইফুল ইসলাম, রোভার স্কাউট আল আমিন মিয়া, শাহাব উদ্দিন, জামিউল আলম জামিল, সিয়াম আহমেদ, মাহির লাবিব নাফিজ, নূর-এ-আলম রাহি ও স্কাউট অভিভাবক রোকন তালুকদারসহ সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- নাহিল চৌধুরীর ১৭তম জন্মদিন পালন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...