৫৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

৫৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ॥ র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুর থেকে ৫৯ কেজি গাঁজাসহ মোঃ আনোয়ার হোসেন (৩৯) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। বুধবার রাত ১০টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

র‌্যাব জানায়, এর আগে দুপুরে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল জেলার মাধবপুরের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্ত্বরে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মহাসড়ক দিয়ে কতিপয় ব্যক্তি পিকআপযোগে মাদকদ্রব্যসহ মাধবপুরের দিকে যাচ্ছে। এ সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি মহাসড়কের জগদীশপুর এলাকার বেলঘর বাসস্ট্যান্ড ব্রিজের উপর চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্ট পরিচালনাকালে পিকআপটিকে সংকেত দিয়ে থামালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চালক মোঃ আনোয়ার হোসেন পিকআপ রেখে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। তাৎক্ষণিক পিকআপের পেছন থেকে ৫৯ কেজি গাঁজা ও পিকআপসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আনোয়ার হোসেন রংপুর জেলা সদরের আলোয়াকরি গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন- বিয়ের গুঞ্জন নিয়ে নতুন করে মুখ খুলেছেন চিত্রনায়িকা ববি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...