৩৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

৩৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামাল মিয়া (৫৫) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত কামাল মিয়া জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার মহলুলসুনাম গ্রামের মেহেদী হোসেনের ছেলে।

সোমবার (১১ মে) বিকেলে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় সড়কের মামুন মিয়ার মুদিমালের দোকানের সামনে থানার ওসি মোঃ আবুল কালামের নেতৃত্বে এসআই আবুল কাসেম, এসআই নয়ন মনি দেব, এসআই কাউসার আহমেদ, এএসআই তাজুল ইসলাম ও এএসআই ইব্রাহিমসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ওই পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি কামাল মিয়া গ্রেফতার হয়। এ ব্যাপারে থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকসহ অপরাধ দমনে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...