শায়েস্তাগঞ্জে প্রেসক্লাব সভাপতির দোকানের এসির তামার তার চুরি

শায়েস্তাগঞ্জে প্রেসক্লাব সভাপতির দোকানের এসির তামার তার চুরি

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌর শহরের ব্যস্ততম দাউদনগর বাজারস্থ কে আলী প্লাজায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক দিনকাল প্রতিনিধি মঈনুল হাসান রতনের দোকানে থাকা একটি এসির মূল্যবান তামার তার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সংঘটিত এ ঘটনায় ব্যবসায়ী মহলে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, দিনের বেলায় সুযোগ বুঝে একটি সংঘবদ্ধ চোরচক্র দোকানের এসির তামার তার খুলে নিয়ে যায়। পরে বিষয়টি নজরে এলে ভুক্তভোগী মঈনুল হাসান রতন তাৎক্ষণিকভাবে শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে বিকেলে শায়েস্তাগঞ্জ থানার এসআই ইরফান আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থলের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে এবং উপস্থিত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করে। পাশাপাশি চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দাউদনগর বাজার শায়েস্তাগঞ্জ পৌর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। প্রতিদিন অসংখ্য মানুষ ও ক্রেতার আনাগোনা থাকলেও দিনের বেলায় এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তাদের মতে, এমন ঘটনা ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে।

ব্যবসায়ীদের অভিযোগ, গত কয়েক মাস ধরে শায়েস্তাগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় চুরির ঘটনা বেড়েছে। অনেক ক্ষেত্রে চোরচক্র রাতের পাশাপাশি দিনের বেলাতেও সুযোগ নিয়ে অপরাধ সংঘটিত করছে। ফলে ব্যবসায়ীরা সার্বক্ষণিক আতঙ্কের মধ্যে ব্যবসা পরিচালনা করছেন।

এদিকে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, শহরে মাদকসেবী ও সন্দেহভাজন অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধও বাড়ছে। বিশেষ করে বাজার ও বাণিজ্যিক এলাকাগুলোতে অপরিচিত ব্যক্তিদের অবাধ বিচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। তাদের মতে, মাদক সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা গেলে চুরি ও অন্যান্য অপরাধও অনেকাংশে কমে আসবে।

এ ঘটনায় ব্যবসায়ী, সচেতন নাগরিক ও স্থানীয়রা শহরে নিয়মিত পুলিশ টহল জোরদার, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা নিশ্চিত করা, সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা এবং চোরচক্রকে দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তাদের বক্তব্য, শায়েস্তাগঞ্জ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগ কেন্দ্র। তাই ব্যবসায়ীদের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা না গেলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

আরও পড়ুন- শায়োগঞ্জে ডোবার পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...