শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডিতে পরিবর্তন

শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডিতে পরিবর্তন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি পরিবর্তন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের গভর্নিং বডি গঠন সংক্রান্ত সংশোধিত সংবিধি ২০১৯-এর ৭ নম্বর ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ পরিবর্তন আনা হয়।

জানা যায়, পূর্বে গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাহিত হোসেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি কর্তৃক মনোনীত নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তার মনোনয়ন পরিবর্তন করে একই স্থানে প্রভাষক মোহাম্মদ কামরুল হাসান রিপনকে সভাপতি হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গভর্নিং বডির অবশিষ্ট মেয়াদকাল ১৪ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বহাল থাকবে। ২৬ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এদিকে, নতুন সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত প্রভাষক মোহাম্মদ কামরুল হাসান রিপনের নেতৃত্বে কলেজের সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রভাষক রিপন কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি স্টার মার্ক পেয়ে উত্তীর্ণ হন। পরে ঢাকা তিতুমীর কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি ও উদ্ভিদ বিজ্ঞানে অনার্স মাস্টার্স করেন।

তার পিতা বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী কে আলী প্লাজার প্রতিষ্ঠাতা স্বত্বাধিকারী শায়েস্তাগঞ্জের বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ করম আলী ডিগ্রি কলেজের সাবেক সহ-সভাপতি ছিলেন। তার ভাই লেখক ও সাংবাদিক মঈনুল হাসান রতন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি।

আরো পড়ুন-

  1. নিরব রায়ের অন্ধকার জীবনে শিক্ষার আলো জ্বালালেন ফ্রান্স প্রবাসী বদরুল তালুকদার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...