
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের বাসের সঙ্গে হাঁসবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার (৩২) নিহত হয়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। দুর্ঘটনায় পিকআপে থাকা প্রায় ৫০০ হাঁসও মারা গেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মাধবপুর উপজেলার রতনপুর ম্যাটাডোর কোম্পানির দক্ষিণ-পশ্চিম পাশে ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরুল সাহেদ জানান, সিলেটগামী এনা পরিবহনের একটি বাস ও ঢাকামুখী হাঁসবোঝাই পিকআপ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পিকআপের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। আহত প্রায় ১০ জনকে হবিগঞ্জ ও মাধবপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন- হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু







One Comment