
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর গ্রামের প্রবীণ মুরুব্বি, সমাজের সম্মানিত ব্যক্তি ও সর্বজন শ্রদ্ধেয় আলহাজ্ব আব্দুল হামিদ তালুকদার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে বিরামচর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ বুধবার সন্ধ্যা ৭টায় পূর্ব বিরামচর জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় মুসল্লি, আত্মীয়স্বজন, শুভাকাক্সক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয় এবং যথাযথ ধর্মীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।
আলহাজ্ব আব্দুল হামিদ তালুকদারের মৃত্যুতে তার পরিবার, স্বজন ও শুভাকাক্সক্ষীদের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে। তার মৃত্যুতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
দৈনিক সময়েররেখা পরিবারের পক্ষ থেকেও আলহাজ্ব আব্দুল হামিদ তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। মহান আল্লাহ তায়ালা মরহুমের জীবনের সকল গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক ধৈর্যের সঙ্গে সইবার তাওফিক দান করুন। আমিন।







One Comment