সাটিয়াজুরী রেলস্টেশনের পশ্চিম পাশে যুবকের মরদেহ উদ্ধার

সাটিয়াজুরী রেলস্টেশনের পশ্চিম পাশে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলার দাশপাড়া এলাকায় সাটিয়াজুরী রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশ থেকে মোঃ মাহবুবে সরওয়ার রাজন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ।

রোববার বিকেলে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত রাজন সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার গন্ধদত্ত গ্রামের মোঃ আবুল কালাম আজাদের ছেলে।

খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেয় পুলিশ।

রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুন্সী হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা এসেছেন। তাদের আবেদনক্রমে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন- শায়েস্তাগঞ্জে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা জব্দ

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...