হবিগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাল বিজিবি

হবিগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাল বিজিবি

নিজস্ব প্রতিনিধি॥ হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে কয়েকজন ব্যক্তিকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। কয়জন ব্যক্তিকে পুশইনের চেষ্টা করা হয়, তা নিশ্চিত করতে পারেনি বিজিবি।

হবিগঞ্জের ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানালেন, সীমান্তের ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন এলাকায় পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। এ সময় লাইট বন্ধ করে দেন বিএসএফ সদস্যরা। তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। এ সময় তাদের সহযোগিতা করেন স্থানীয় গ্রামবাসী ও তেলিয়াপাড়া চা-বাগানের শ্রমিকরা। পরে শূন্যরেখায় অবস্থানরত ব্যক্তিদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান বলেছেন, পুশইনের খবর পেয়ে গ্রামের মানুষ ও চা-বাগানের শ্রমিকরা বিজিবির পাশে দাঁড়ান। দেশের সীমান্ত সুরক্ষায় আমরা সব সময় বিজিবির সঙ্গে আছি। লেফটেন্যান্ট কর্নেল তানজিলুরের ভাষ্য, সীমান্তে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ সফল হতে দেওয়া হবে না।

আরও পড়ুন- পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ১৬ কোটি টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...