বিজিবির অভিযানে ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

বিজিবির অভিযানে ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

মো. মামুন চৌধুরী॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাতছড়ি সীমান্তবর্তী দুর্গম বনাঞ্চলে অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩৫ হাজার টাকা।

শুক্রবার (২৪ জুলাই) রাত ১১ টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

এর আগে সকালে সাতছড়ি বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারত থেকে পাচার করে আনা গাঁজাগুলো সুবিধাজনক সময়ে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে মাদক কারবারীরা জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছিল। নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদকগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি সূত্রে আরও জানা যায়, জব্দ করা মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।
এদিকে চলতি মাসে হবিগঞ্জ ৫৫ বিজিবির বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের মোট ৭১ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা, ১৩৬ বোতল ভারতীয় মদ, ৬ লিটার বাংলামদ এবং ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সহযোগিতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকের বিস্তার রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন- হবিগঞ্জে ৮০ লাখ টাকার ভারতীয় জিরাসহ কাভার্ডভ্যান জব্দ

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...