ফ্রান্স প্রবাসী বদরুলের পক্ষ থেকে মসজিদে খাটিয়া প্রদান

ফ্রান্স প্রবাসী বদরুলের পক্ষ থেকে মসজিদে খাটিয়া প্রদান

স্টাফ রিপোর্টার ॥ ফ্রান্স প্রবাসী সমাজসেবক ক্রীড়া সংগঠক বদরুল আলম তালুকদারের পক্ষ থেকে মসজিদে একটি খাটিয়া প্রদান করা হয়েছে। শুক্রবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার চরনুরআহম্মদ নূরানি জামে মসজিদে এ খাটিয়া প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের কাছে খাটিয়াটি হস্তান্তর করেন বদরুল আলম তালুকদারের ঘনিষ্ঠ বন্ধু নুর আলম। এ সময় মসজিদ কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

তারা বলেন, একটি মসজিদকে কেন্দ্র করে এলাকার ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়। জানাজায় খাটিয়ার গুরুত্ব অপরিসীম। সমাজসেবক বদরুল আলম তালুকদারের এ উদ্যোগ মসজিদ ও এলাকার মানুষের জন্য অত্যন্ত উপকারী হবে।

ফ্রান্স প্রবাসী বদরুল আলম তালুকদার দীর্ঘদিন ধরে বিভিন্ন মসজিদ, মাদরাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। তার এমন মানবিক ও সামাজিক কর্মকান্ড স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।

মসজিদ কমিটির পক্ষ থেকে এ সহযোগিতার জন্য বদরুল আলম তালুকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকান্ডে এভাবেই অবদান রাখবেন।

আরও পড়ুন- পাঁচজন ডিআইজিকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...