আজমিরীগঞ্জে নদীতে নিখোঁজের ২১ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার

আজমিরীগঞ্জে নদীতে নিখোঁজের ২১ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী-কুশিয়ারা নদীতে তলিয়ে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর মরিয়ম (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নে নুরুল হক ভুঁইয়া আইডিয়াল স্কুলসংলগ্ন নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

🔹 যেভাবে নিখোঁজ হন মরিয়ম

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেশীর দুই মেয়েকে নিয়ে নদীতে গোসল করতে যান মরিয়ম। দুই শিশুর গোসল শেষে তাদের নিরাপদে নদীর তীরে তুলে দেন তিনি। পরে নিজে গোসল করতে নদীতে নামলে পানিতে তলিয়ে নিখোঁজ হন।

এ সময় দুই শিশু তাঁকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।

🚨 উদ্ধারে নামে ডুবুরি দল

খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়েও মরিয়মের সন্ধান পাওয়া যায়নি। পরে সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার নেমে আসায় অভিযান স্থগিত করা হয়।

⚓ সকালে উদ্ধার মরদেহ

বুধবার সকালে নুরুল হক ভুঁইয়া আইডিয়াল স্কুলসংলগ্ন কালনী-কুশিয়ারা নদীতে মরিয়মের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়িতে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

👤 নিহতের পরিচয়

নিহত মরিয়ম আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী। দুই দিন আগে তিনি বাবার বাড়ি কাকাইলছেও ইউনিয়নের শাহনগর গ্রামের আব্দুল হাসিম মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অপু দাস গুপ্ত মরিয়মের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

━━━━━━━━━━━━━━

📌 সংবাদ | হবিগঞ্জ | আজমিরীগঞ্জ

#আজমিরীগঞ্জ #হবিগঞ্জ #গৃহবধূ #মরদেহ_উদ্ধার #কালনী_কুশিয়ারা_নদী #বাংলাদেশ_সংবাদ

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...