অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত

অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত

ডেস্ক রিপোর্ট ॥ রাজধানীর ভাটারা থানাধীন এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও ৮৫ জনকে আটকের ঘটনায় বাড়ির মালিক পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার বাসায় এ ধরনের কর্মকান্ডের খবর গণমাধ্যমে প্রকাশের ফলে জনমনে পুলিশের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণœ হয়েছে। তার এই আচরণকে শিষ্টাচারবহির্ভূত ও বিভাগীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী হিসেবে গণ্য করা হয়েছে।

১৯ অক্টোবর গভীর রাতে রাজধানীর ভাটারা থানাধীন পুলিশ হাউজিং আবাসিক এলাকায় আব্দুল্লাহ আল জহিরের বাসভবনে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই বাড়িতে ডিজে পার্টির আড়ালে রাতভর অবৈধ মাদক কেনাবেচা, সেবন এবং অনৈতিক কর্মকান্ড চলছিল। অভিযানকালে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, মদ ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ২৬ জন নারীসহ ৮৪ জনকে আটক করা হয়।

এর পরপরই আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখা থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল। পরে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়, যা গত ২৫ অক্টোবর থেকে কার্যকর ধরা হয়েছে।

আরও পড়ুন- যুবসমাজ জাতির অগ্রগতির প্রধান চালিকাশক্তি-প্রধানমন্ত্রী

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...