জন্মের পরই মিলবে একক ডিজিটাল পরিচয়

জন্মের পরই মিলবে একক ডিজিটাল পরিচয়

নিজস্ব প্রতিনিধি॥ জন্মের পর থেকেই দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি একক ও স্থায়ী ডিজিটাল পরিচয় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘ইউনিফায়েড ডিজিটাল আইডেনটিটি’ বা ‘এক-আইডি’। নতুন এই ব্যবস্থা চালু হলে জন্মের পরপরই একজন নাগরিককে দেওয়া হবে একটি স্বতন্ত্র ডিজিটাল পরিচয়, যা আজীবন বহাল থাকবে।

পরিকল্পনা অনুযায়ী, এই একক ডিজিটাল পরিচয়ের মাধ্যমে ভবিষ্যতে নাগরিকরা স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করতে পারবেন। এতে সরকারি সেবা পেতে একই নাগরিককে বিভিন্ন দপ্তরে বারবার নিজের পরিচয় ও তথ্য জমা দেওয়ার প্রয়োজন কমে আসবে।

বর্তমান ব্যবস্থায় জন্মের পর একজন নাগরিকের জন্মনিবন্ধন সনদ তৈরি করা হয়। এরপর ১৮ বছর বয়স পূর্ণ হলে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দেওয়া হয়। ফলে একজন নাগরিকের পূর্ণাঙ্গ জাতীয় পরিচয় ব্যবস্থার আওতায় আসতে ১৮ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়।

তবে প্রস্তাবিত ‘এক-আইডি’ ব্যবস্থা চালু হলে এই বয়সসীমার প্রয়োজন হবে না। জন্মের পরপরই প্রত্যেক নাগরিক একটি স্বতন্ত্র ডিজিটাল পরিচয় পাবেন। পরবর্তী সময়ে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সরকারি বিভিন্ন সেবা ও কার্যক্রমে একই পরিচয় ব্যবহার করা যাবে।

‘এক-আইডি’ চালু হলে নাগরিক সেবা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। একই ব্যক্তির তথ্য বিভিন্ন সরকারি দপ্তরে আলাদাভাবে সংরক্ষণ ও যাচাইয়ের পরিবর্তে একটি সমন্বিত ডিজিটাল পরিচয়ের মাধ্যমে সেবা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

এর ফলে একজন নাগরিককে স্বাস্থ্যসেবা, শিক্ষা, সামাজিক নিরাপত্তা কিংবা অন্যান্য সরকারি সুবিধা নিতে প্রতিবার নতুন করে নিজের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে না। একটি নির্দিষ্ট ডিজিটাল পরিচয়ের মাধ্যমেই সংশ্লিষ্ট তথ্য যাচাই করে সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে।

সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে জন্মের পর থেকেই একজন নাগরিকের সরকারি সেবা-সংক্রান্ত পরিচয় একটি নির্দিষ্ট ডিজিটাল কাঠামোর আওতায় থাকবে। এতে নাগরিক সেবা সহজ, দ্রুত ও সমন্বিত করার পাশাপাশি সরকারি তথ্য ব্যবস্থাপনাও আরও আধুনিক ও কার্যকর করার সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন- শায়েস্তাগঞ্জে প্রাইজ মানি ডে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...