লিওনেল মেসির নতুন কোনো গল্প

লিওনেল মেসির নতুন কোনো গল্প

ক্রীড়া ডেস্ক ॥ বিশ্বকাপ মানেই লিওনেল মেসির নতুন কোনো গল্প। আর ২০২৬ আসরে সেই গল্প যেন রেকর্ডময়। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামার পর প্রথম ম্যাচেই বেশ কয়েকটি মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। এবার অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে তার সামনে অপেক্ষা করছে আরও তিনটি অনন্য রেকর্ড।

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করেছিলেন হ্যাটট্রিক দিয়ে। সেই তিন গোলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠে এসেছেন মেসি। বর্তমানে তার গোলসংখ্যা ১৬, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সমান। ফলে অস্ট্রিয়ার বিপক্ষে আর মাত্র একটি গোল পেলেই বিশ্বকাপের একক সর্বোচ্চ গোলদাতার আসনে বসবেন আর্জেন্টাইন মহাতারকা।
গোলের রেকর্ডের পাশাপাশি ক্লোসার আরেকটি কীর্তিও স্পর্শ করেছেন তিনি। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও এখন যৌথভাবে ক্লোসা ও মেসির দখলে। দুজনেরই জয়সংখ্যা ১৬। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিততে পারলে সেই রেকর্ডেও একক মালিকানা পেয়ে যাবেন মেসি।

তবে সংখ্যার খাতার বাইরেও অপেক্ষা করছে আরও একটি বিশেষ অর্জন। বিশ্বকাপ ইতিহাসে বক্সের বাইরে থেকে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড এখন যৌথভাবে ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভেলিনো ও মেসির দখলে। দুজনেরই এমন গোল আছে পাঁচটি করে।

রিভেলিনোর এই কীর্তির শুরু ১৯৭০ বিশ্বকাপে। চেকোস্লোভাকিয়া ও উরুগুয়ের বিপক্ষে দূরপাল্লার শটে গোল করেছিলেন তিনি। এরপর ১৯৭৪ বিশ্বকাপে জায়ার, পূর্ব জার্মানি ও আর্জেন্টিনার বিপক্ষেও বক্সের বাইরে থেকে জাল খুঁজে পান ব্রাজিলের এই কিংবদন্তি।

অন্যদিকে মেসির এই যাত্রা শুরু হয় ২০১৪ বিশ্বকাপে। বসনিয়া ও হার্জেগোভিনা, ইরান এবং নাইজেরিয়ার বিপক্ষে দূরপাল্লার শটে গোল করেছিলেন তিনি। ২০২২ বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষেও একইভাবে গোল করেন। আর এবারের আসরে আলজেরিয়ার বিপক্ষে করা দুর্দান্ত গোলটি তাকে এনে দিয়েছে রিভেলিনোর পাশে জায়গা।

ফলে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটি শুধু আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ নয়, মেসির ব্যক্তিগত ইতিহাসের জন্যও হতে পারে বিশেষ এক সন্ধ্যা। একটি গোল তাকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা বানাতে পারে, একটি জয় এনে দিতে পারে সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ড, আর বক্সের বাইরে থেকে আরেকটি গোল লিখে দিতে পারে নতুন এক অনন্য অধ্যায়।

আরও পড়ুন- সরিয়ে দেওয়া হলো সিলেটের ডিসি সারওয়ার আলমকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...