হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাপানিজ ভাষা শিক্ষা চালুর সিদ্ধান্ত

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাপানিজ ভাষা শিক্ষা চালুর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ‘আন্তর্জাতিক ভাষা শিক্ষা কেন্দ্র’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে জাপানিজ ভাষা শিক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ১১তম একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন।

সভায় শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে বিদেশি ভাষা শিক্ষার সুযোগ এবং আন্তর্জাতিক যোগাযোগ দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে জাপানে উচ্চশিক্ষা, গবেষণা, প্রযুক্তিগত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সম্ভাবনা বিবেচনায় জাপানিজ ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রটির কার্যক্রম পরিচালনার জন্য সংবিধি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সিন্ডিকেট সভায় তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদনের পর প্রাতিষ্ঠানিকভাবে কেন্দ্রটির কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে অন্যান্য আন্তর্জাতিক ভাষার কোর্সও চালুর পরিকল্পনা রয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এ উদ্যোগ শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক উচ্চশিক্ষা, গবেষণা ও দেশি-বিদেশি কর্মবাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন- বিশ্ব দৃষ্টি দিবসে শায়েস্তাগঞ্জে র‌্যালি ও সচেতনতামূলক সভা

Tagged:

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...