ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার

ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি ॥ এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।  বুধবার রাত ১১টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এসআরবি-৯ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় এসআরবি-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প হবিগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বৈরাগী টিলার পাশে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য  ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এ সংবাদ পেয়ে এসআরবির আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছে আশপাশে ব্যাপক তল্লাশি করে বৈরাগী টিলার পাশে একটি বাঁশঝাড়ের মধ্য থেকে সাদা কাপড় দ্বারা মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ ৭.৬৫ এমএম মডেলের একটি সμিয় বিদেশী পিস্তল ও ৭.৬৫ এমএম মডেলের বিদেশী পিস্তলের ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের সঙ্গে তাৎক্ষণিকভাবে কোন ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে এসআরবি-৯-এর তদন্ত কার্যμম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার হওয়া আলামত জিডি মূলে চুনারুঘাট থানায় হস্তাান্তর করা হয়েছে।

আরও পড়ুন- হবিগঞ্জ বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মদ ও বাংলাদেশী রসুন জব্দ

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...