হবিগঞ্জ বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মদ ও বাংলাদেশী রসুন জব্দ

হবিগঞ্জ বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মদ ও বাংলাদেশী রসুন জব্দ

মো. মামুন চৌধুরী॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর কাকমারাছড়া ও সাতছড়ি বিওপির টহলদল পৃথক দুইটি অভিযান পরিচালনা করে ১৩০ বোতল ভারতীয় মদ এবং ৮২ কেজি বাংলাদেশী রসুন জব্দ করেছে। জব্দকৃত ভারতীয় মদ ও রসুনের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।

বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, দুপুরে ৫৫ বিজিবির সাতছড়ি বিওপির টহলদল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্ত হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি এলাকার সীমান্তবর্তী কাদালংকা নামক এলাকায় টহল পরিচালনা করে।

এ সময় বনের মধ্যে পরিত্যক্ত অবস্থায় চোরাকারবারিদের লুকিয়ে রাখা সন্দেহজনক একটি বস্তা তল্লাশি করে কার্টুনভর্তি মালিকবিহীন অবস্থায় ১৩০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
অপরদিকে, মঙ্গলবার রাত ১০টায় ৫৫ বিজিবির অধীনস্থ কাকমারাছড়া বিওপির টহলদল কাকমারাছড়া সীমান্তবর্তী এলাকার রাবার বাগানের মধ্যে টহল পরিচালনার সময় ভারতে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ৮২ কেজি বাংলাদেশী রসুন জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত মাদকদ্রব্য ও বাংলাদেশী রসুন বিধি মোতাবেক সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এবং কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। এ ক্ষেত্রে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আরও পড়ুন- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ১০ জনের মৃত্যু

Tagged:

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...