
নিজস্ব প্রতিনিধি॥ এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮১ জনের। মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৯৯৬ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজার ৩৬০ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৬১ জন, বরিশাল বিভাগে ২০৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, খুলনা বিভাগে ৩০২ জন, ময়মনসিংহ বিভাগের ৯৬ জন, রাজশাহী বিভাগের ১৯৯ জন, রংপুর বিভাগের ৭৫ জন ও সিলেট বিভাগে ১৮ জন রোগী রয়েছেন।
আরও পড়ুন- ঘুষ গ্রহণের ভিডিও ভাইরালে এএসআই অতনু বণিক প্রত্যাহার







One Comment