হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় গরু ও মদ জব্দ

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় গরু ও মদ জব্দ

মো. মামুন চৌধুরী ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক চারটি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। জব্দকৃত গরু ও মাদকের সিজার মূল্য ৭ লাখ ২৯ হাজার টাকা। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার বিকেলে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ চিমটিবিল বিওপির একটি টহলদল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্ত পিলার ১৯৭৩/এম হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমু চা বাগান এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু জব্দ করা হয়।
এছাড়া, শনিবার কালেঙ্গা ও তেলিয়াপাড়া বিওপির টহলদল চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্ত সংলগ্ন কৃষ্ণছড়া, ১৭ নং চা বাগান ও বনগাঁও এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।

জব্দকৃত মাদক ও গরু বিধি মোতাবেক সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানায়, দেশের অর্থনীতি ও জননিরাপত্তা সুরক্ষায় সীমান্ত দিয়ে চোরাচালান এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন- স্বীকৃতির অপেক্ষায় জুলাই যোদ্ধারা

Tagged:

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...