
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ২ নম্বর প্লাটফর্ম থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬৫) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার সকালে প্লাটফর্মে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) রাশেদ পারভেজ ছায়িম। তিনি জানান, প্রাথমিকভাবে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্ত শেষে পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহটি দাফনের জন্য আনজুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। পুলিশের পক্ষ থেকে ওই ব্যক্তির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন- খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি- ২৪ ঘন্টায় ৫জনের মৃত্যু







One Comment