আজমিরীগঞ্জে সার ব্যবসায়ীকে জরিমানা

আজমিরীগঞ্জে সার ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি॥ হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় সাহাবুল মিয়া (২৫) নামের এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেন। পৌরসভার লঞ্চঘাট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজমিরীগঞ্জ পৌরসভা বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় লঞ্চঘাট এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় সাহাবুল মিয়াকে অর্থদন্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কৃষকদের সরকারি মূল্যে সার ক্রয় নিশ্চিত করা ও ভোক্তা অধিকার সংরক্ষণ করার লক্ষ্যে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন- হামের উপসর্গে ১১ জন শিশুর মৃত্যু

Tagged:

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...