ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ॥ কার্যক্রম নিষিদ্ধ হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল করিম দুলালকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাতে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাস বিরোধী মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিকেল পৌনে ৫টায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বদরুল করিম দুলাল সদর উপজেলার শংকরপাশা গ্রামের বাসিন্দা মৃত জিতু মিয়া মাস্টারের ছেলে। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং রাজিউড়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে সদর মডেল থানায় মামলা রয়েছে। এর প্রেক্ষিতে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

সম্প্রতি বদরুল করিম দুলাল আবারও এলাকায় এসে প্রকাশ্যে ঘোরাফেরা করেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার দুপুরে উচাইল বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন- বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৬

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...