চুনারুঘাটে প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি কাওসার ভূঁইয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আলীরাজাপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় চুনারুঘাট থানার মামলা নং-১১, তারিখ ৪ জুলাই ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী/২০২৫)-এর ৯(১) ধারায় দায়ের করা মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি মো. কাওসার ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাওসার ভূঁইয়া আলীরাজাপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের বিল্লাল হোসেন ভূঁইয়ার ছেলে।

র‌্যাবের দেওয়া তথ্যে জানা যায়, ভুক্তভোগী ওই নারী একই এলাকার বাসিন্দা ও প্রতিবন্ধী। কাওসার বিভিন্ন সময় তাকে উদ্দেশ্য করে অশ্লীল কথাবার্তা বলাসহ নানাভাবে উত্ত্যক্ত করতেন।

ঘটনার দিন ২১ মে রাত আনুমানিক আড়াইটার দিকে ভুক্তভোগী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে যান। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা কাওসার পেছন দিক থেকে তার কাছে গিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক বাড়ির পাশে একটি আমগাছের নিচে নিয়ে যান। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে কাওসার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে এ ঘটনায় ভুক্তভোগীর বোন বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকেই কাওসার আত্মগোপনে ছিলেন।

আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর কাওসার ভূঁইয়াকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করেছে র‌্যাব। র‌্যাব-৯ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন- জন্মের পরই মিলবে একক ডিজিটাল পরিচয়

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...