উশুতে হবিগঞ্জের সেল্ফ ডিফেন্স একাডেমির সাফল্যের ঝলক

উশুতে হবিগঞ্জের সেল্ফ ডিফেন্স একাডেমির সাফল্যের ঝলক

মো. মামুন চৌধুরী ॥ সিলেটে অনুষ্ঠিত আশিয়ান গ্রুপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করে হবিগঞ্জের সেল্ফ ডিফেন্স উশু একাডেমি। প্রতিযোগিতায়  একাডেমির খেলোয়াড়রা দুর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করে জয় করে নিয়েছে ৪টি স্বর্ণ ও ২টি ব্রোঞ্জ পদক। এই সাফল্যে গর্বিত একাডেমির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ হবিগঞ্জের ক্রীড়াঙ্গনের মানুষ।

২৮ ও ২৯ আগস্ট সিলেটে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা। দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে হবিগঞ্জের তরুণ উশু খেলোয়াড়রা নিজেদের দক্ষতা, শারীরিক সক্ষমতা, আত্মবিশ্বাস ও কঠোর অনুশীলনের প্রমাণ দেয়। তাদের এই সাফল্য শুধু একটি একাডেমির অর্জন নয়, বরং হবিগঞ্জের উশু অঙ্গনের জন্যও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

এই ঐতিহাসিক অর্জন উদযাপন করতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জের সেল্ফ ডিফেন্স উশু একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয় বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের। পদকজয়ী খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে ফ্রান্স প্রবাসী সমাজসেবক বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল আলম তালুকদারসহ আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

উশুতে হবিগঞ্জের সেল্ফ ডিফেন্স একাডেমির সাফল্যের ঝলক

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন একাডেমির সদস্যরা। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেল্ফ ডিফেন্স উশু একাডেমির সাধারণ সম্পাদক আজিজুর রহমান ফয়সালসহ সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ফ্রান্স প্রবাসী সমাজসেবক বদরুল আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সাবেক মার্শাল আর্টিস্ট ও প্রবাসী প্রকৌশলী জনি আহমেদ এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আলমগীর খান।

এ সময় বক্তব্য দেন সেল্ফ ডিফেন্স উশু একাডেমির প্রধান কোচ কালাম মোহাম্মদ আজিজ আহমেদ নিয়াজ, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু সুফিয়ান পারভেজ, শ্রমিক নেতা সুমন আহমেদ, ক্রীড়াবিদ মো. আজমল আলী শিহাব, ব্যবসায়ী উজ্জ্বল মিয়া, তাপস হালদার, সাজিন মিয়া, তুহিন আহমেদ ও সাংবাদিক মিতুন শাহরিয়ার। অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থী, অভিভাবক, সহকারী কোচ জুনায়েদ আহমেদ, সিনিয়র খেলোয়াড় শিমুল মিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বদরুল আলম তালুকদার বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে ক্ষতিকর ইলেকট্রনিক ডিভাইস ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখে। খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করে।
তিনি বলেন, “আমি এ একাডেমির সঙ্গে আছি। আমার সহযোগিতা থাকবে। আপনারা উশুকে নিয়ে এগিয়ে যান। তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ উপহার দেওয়া আমাদের দায়িত্ব।”

উশুতে হবিগঞ্জের সেল্ফ ডিফেন্স একাডেমির সাফল্যের ঝলক

সেল্ফ ডিফেন্স উশু একাডেমির প্রধান কোচ কালাম মোহাম্মদ আজিজ আহমেদ নিয়াজ বলেন, একাডেমির খেলোয়াড়রা তাদের সাফল্যের মাধ্যমে হবিগঞ্জবাসীকে গর্বিত ও সম্মানিত করেছে। এ অর্জন তার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।

তিনি বলেন, “আমার দৃঢ় বিশ্বাস, আমাদের খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে হবিগঞ্জ তথা বাংলাদেশের সুনাম ছড়িয়ে দেবে। তাদের মধ্যে সেই সম্ভাবনা ও প্রতিভা রয়েছে।”
প্রধান কোচ আরও বলেন, একাডেমির অনেক খেলোয়াড় বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা চালিয়ে যাচ্ছে। সরকারের নতুন উদ্যমে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় তারা নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রাখছে। সফলভাবে প্রতিযোগিতা আয়োজনের জন্য তিনি সিলেট চাইনিজ উশু ফাইটার স্কুলের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা জানান, উশু শুধু একটি খেলা নয়, এটি আত্মরক্ষা, শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস গড়ে তোলার অন্যতম কার্যকর মাধ্যম। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও প্রযুক্তিনির্ভর অসুস্থ জীবনযাপন থেকে দূরে রাখতে উশুর মতো মার্শাল আর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

হবিগঞ্জের সেল্ফ ডিফেন্স উশু একাডেমির সাম্প্রতিক এই সাফল্য প্রমাণ করেছে, সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে হবিগঞ্জের তরুণরাও জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারে। ৪ স্বর্ণ ও ২ ব্রোঞ্জের এই অর্জন তাই কেবল পদকের হিসাব নয়-এটি হবিগঞ্জের সম্ভাবনাময় একদল তরুণের স্বপ্ন, পরিশ্রম ও ভবিষ্যৎ সাফল্যের প্রত্যয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...