
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শাহ্ সৈয়দ হাছান আলী (রঃ) ওরফে সৈয়দ নাছির আলী প্রকাশ ছাওয়াল পীরের মাজারের উন্নয়ন ও সংস্কার কাজের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মাজার প্রাঙ্গণে মাজারের খাদেম শাকিল মিয়ার হাতে এ আর্থিক অনুদান তুলে দেন ফ্রান্স প্রবাসী সমাজসেবক ও ক্রীড়া সংগঠক বদরুল আলম তালুকদার।
বদরুল আলম তালুকদার বলেন, এলাকার ঐতিহ্যবাহী ধর্মীয় ও আধ্যাত্মিক স্থাপনাগুলোর উন্নয়ন ও সংরক্ষণে সমাজের বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসা প্রয়োজন। মাজারের উন্নয়নমূলক কর্মকান্ডে নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে পেরে তিনি আনন্দিত বলেও জানান।
মাজারের খাদেম শাকিল মিয়া অনুদান প্রদান করায় ফ্রান্স প্রবাসী বদরুল আলম তালুকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মাজারের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজে এ অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়রা জানান, শাহ্ সৈয়দ হাছান আলী (রঃ) ওরফে সৈয়দ নাছির আলী প্রকাশ ছাওয়াল পীরের মাজারটি ধর্মপ্রাণ মানুষের কাছে একটি পরিচিত ও শ্রদ্ধার স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। মাজারটির উন্নয়নে প্রবাসীদের এ ধরনের সহযোগিতা ভবিষ্যতে আরও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
আরও পড়ুন- আনারসের উল্লেখযোগ্য পুষ্টিগুণ







One Comment