খোয়াইর প্রধান প্রতিবেদক বদরুল আলমের পিতার ইন্তেকাল

খোয়াইর প্রধান প্রতিবেদক বদরুল আলমের পিতার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার॥ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য, দৈনিক খোয়াইয়ের প্রধান প্রতিবেদক ও আগামীর সময়ের জেলা প্রতিনিধি সাংবাদিক বদরুল আলমের পিতা মো. জাহাঙ্গীর আলম (৫৬)।

মঙ্গলবার বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি জেলার আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের হিলালপুর গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে আজমিরীগঞ্জ থেকে বানিয়াচংয়ের উদ্দেশ্যে রওনা হন জাহাঙ্গীর আলম। পথে বানিয়াচং উপজেলার কুন্ডুরপাড় এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত অটোরিকশা থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১০টায় হিলালপুর গ্রামের বাড়িতে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে মো. জাহাঙ্গীর আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে দৈনিক খোয়াই পরিবার। খোয়াই সম্পাদক রোটারিয়ান শামীম আহছান এবং ব্যবস্থাপনা সম্পাদক সাইফ আহছান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন- হামিদা-সিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যানের মতবিনিময় অনুষ্ঠিত

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...