হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার করে হস্তান্তর

হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার করে হস্তান্তর

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সাইবার প্রতারণার শিকার চার ব্যক্তির ৮ লাখ ৬১ হাজার টাকা এবং হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি)। পরে উদ্ধার হওয়া টাকা ও মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ।

হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার করে হস্তান্তর

হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ-এর সার্বিক দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সাইবার প্রতারণা প্রতিরোধ ও হারানো অর্থ-সম্পদ উদ্ধারে কাজ করছে সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি)।

হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার করে হস্তান্তর

পুলিশ জানায়, হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় ভুক্তভোগীদের দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তদন্ত শুরু করে সাইবার ক্রাইম মনিটরিং সেলের চৌকস টিম। তদন্ত ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া এবং ভুলবশত খোয়া যাওয়া সর্বমোট ৮ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়। একইসঙ্গে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ উদ্ধার হওয়া টাকা ও মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। পুলিশের এ ধরনের কার্যক্রমে সাইবার প্রতারণার শিকার মানুষ দ্রুত তাদের অর্থ ও হারানো মোবাইল ফোন ফিরে পাওয়ার পাশাপাশি অপরাধ দমনে জনমনে আস্থা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুন- খোয়াইর প্রধান প্রতিবেদক বদরুল আলমের পিতার ইন্তেকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...