১৫ কেজি গাঁজাসহ চার কারবারি গ্রেফতার

১৫ কেজি গাঁজাসহ চার কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি॥ র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের বাহুবল থেকে ১৫ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেফতার হয়েছে। বুধবার রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেফতারকৃতরা হলেন- বান্দরবান জেলার আলীকদম উপজেলার ছাবেরমিয়া পাড়া গ্রামের মৃত রবি শীলের ছেলে রাজিব শীল (৩৯), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানের পরেশ বাকতির ছেলে সঞ্জু বাকতি (২৮), হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পশ্চিম দুলনা গ্রামের মোঃ শফিক মিয়ার ছেলে উসমান গণি (৩৫) ও জোয়ারমাগুরউন্ডা গ্রামের কবির মিয়ার ছেলে ফারজানা আক্তার (২৬)।

র‌্যাব জানায়, মঙ্গলবার দিবাগত রাত প্রায় ২টায় র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল ওলিপুর রেলμসিং এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মৌলভীবাজার জেলা হতে শাহপরান পরিবহনযোগে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্যসহ হবিগঞ্জের দিকে যাচ্ছে।

ওই সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি জেলার বাহুবলের মিরপুর এলাকায় মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে শাহপরান পরিবহনটি সংকেত দিয়ে থামালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ভেতরে থাকা ৪জন পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানায়, তাদের কাছে গাঁজা রয়েছে। তাৎক্ষণিক ১৫ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আলামতসহ গ্রেফতারকৃতদেরকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন- জান্নাতুল পেলেন ৭৪ লাখ টাকার বৃত্তি

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...