
নিজস্ব প্রতিনিধি ॥ র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চাঁনপুর গ্রামের প্রবিত্র তাতীর ছেলে পরমেস্বর তাতী (৪০), মৃত প্রাণবন্ধুর ছেলে অরুন তন্ত্রবায় (৫০) ও মৃত মাখন তন্ত্রবায়ের ছেলে রাম তন্ত্রবায় (৪৫)।
র্যাব সূত্র জানায়, এর আগে বুধবার রাত প্রায় ১১টায় র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল জেলার চুনারুঘাট বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দেওরগাছে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তিরা মাদকদ্রব্য μয়-বিμয়ের উদ্দেশ্যে রয়েছে। ওই সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তারা পাঁচটি বস্তা রেখে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের হেফাজতে গাঁজা রয়েছে। তাৎক্ষণিক ৫০ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আলামতসহ গ্রেফতারকৃতদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।






