হবিগঞ্জে আদিবাসী দিবস পালিত

হবিগঞ্জে আদিবাসী দিবস পালিত

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে হবিগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি চুনারুঘাট আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন।

রবিবার (৯ আগস্ট) বেলা ১১ টায় চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক আদিবাসী উদযাপন কমিটির আহবায়ক চিত্তরঞ্জন দেব বর্মার সভাপতিত্বে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।

হবিগঞ্জে আদিবাসী দিবস পালিত

বিশেষ অতিথি ছিলেন, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) হবিগঞ্জের আহবায়ক তাহমিনা বেগম গিনি, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ জমির আলী, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চুনারুঘাট উপজেলার সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ।

হবিগঞ্জে আদিবাসী দিবস পালিত

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বপন মুন্ডা, হরেন্দ্র উরাং, মদন পাহান, বিশু ঝরা, হলেন মহালি, ঠাকুর ধন, পলাশ হাজং, কমল ভূমিজ, স্বপন সাঁওতাল, কাঞ্চন পাত্র, সেমুয়েল কপিল উরাং প্রমুখ।
বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যের বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি সমঅধিকার ও মর্যাদার দাবি দাওয়া সহানুভূতির সাথে বিবেচনার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন- নবীগঞ্জে বাসচাপায় পিকআপের ৩ সবজি ব্যবসায়ী নিহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...