হবিগঞ্জে ৬২ লাখ টাকা মূল্যের বিপুল ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জে ৬২ লাখ টাকা মূল্যের বিপুল ভারতীয় পণ্য জব্দ

মো. মামুন চৌধুরী ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৬২ লাখ টাকা মূল্যের বিপুল ভারতীয় পণ্য জব্দ হয়েছে। এরমধ্যে রয়েছে মেহেদী, ফুচকা, কিটকাট চকলেট ও বিস্কুট। সোমবার (৩ আগস্ট ) রাত সাড়ে ১১ টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্র জানায়, একটি নির্দিষ্ট কাভার্ডভ্যানে ভারতীয় অবৈধ মালামাল পরিবহন করা হতে পারে এমন তথ্য হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর কাছে আগে থেকেই ছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুরের পুরাতন মহাসড়কের সুরমা চা বাগান নামক এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে কৌশলগত অবস্থান নেয়।

সকালে চোরাকারবারিরা বিজিবির চেকপোস্ট ও উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশে ফেলে রেখে আত্মগোপন করে। তাৎক্ষণিক বিজিবির আভিযানিক দল কাভার্ডভ্যানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

কাভার্ডভ্যানটি তল্লাশি করে ভেতরে থাকা কার্টনের মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় মেহেদী, ফুচকা, কিটকাট চকলেট ও বিস্কুট পাওয়া যায়। অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা এ সমস্ত মালামাল তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, দেশের অর্থনীতি ও নিরাপত্তা সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন- শায়েস্তাগঞ্জে একের পর এক চুরি-ছিনতাইয়ে আতঙ্ক ক্রমেই বাড়ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...