শায়েস্তাগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

শায়েস্তাগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ॥ র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার খৈগাঁও গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ রায়হান উদ্দিন (২৫) ও খুলনা জেলার ফুলতলা উপজেলার শিরোমনি দক্ষিণপাড়া গ্রামের দুলাল খানের ছেলে মোঃ রায়হান উদ্দিন খান মিঠু (৩৬)।

র‌্যাব সূত্র জানায়, এর আগে রোববার দিবাগত রাত প্রায় ২টায় র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার থানামোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সিলেট হতে পরিবহন যোগে কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য μয়-বিμয়ের জন্য অলিপুর রেলμসিংয়ের দিকে আসছে।

ওই সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দল শায়েস্তাগঞ্জ বাস স্ট্যাান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালীন একটি যাত্রীবাহী বাস সংকেত দিয়ে থামিয়ে ভেতরে তল্লাশীকালে ২ জন ব্যক্তি সিট থেকে উঠে কৌশলে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের হেফাজতে গাঁজা রয়েছে। তাৎক্ষণিক ৮ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আলামতসহ গ্রেফতারকৃতদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন- হবিগঞ্জে গাছ সংরক্ষণে করণীয় বিষয়ক কর্মসূচির আয়োজন

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...