নিজস্ব প্রতিনিধি ॥ র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার খৈগাঁও গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ রায়হান উদ্দিন (২৫) ও খুলনা জেলার ফুলতলা উপজেলার শিরোমনি দক্ষিণপাড়া গ্রামের দুলাল খানের ছেলে মোঃ রায়হান উদ্দিন খান মিঠু (৩৬)।
র্যাব সূত্র জানায়, এর আগে রোববার দিবাগত রাত প্রায় ২টায় র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার থানামোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সিলেট হতে পরিবহন যোগে কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য μয়-বিμয়ের জন্য অলিপুর রেলμসিংয়ের দিকে আসছে।
ওই সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দল শায়েস্তাগঞ্জ বাস স্ট্যাান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালীন একটি যাত্রীবাহী বাস সংকেত দিয়ে থামিয়ে ভেতরে তল্লাশীকালে ২ জন ব্যক্তি সিট থেকে উঠে কৌশলে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের হেফাজতে গাঁজা রয়েছে। তাৎক্ষণিক ৮ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আলামতসহ গ্রেফতারকৃতদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ মামুন চৌধুরী, বার্তা সম্পাদক: ইসলাম উদ্দিন