বাহুবলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের বাহুবলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের বাদে বামৈ গ্রাম থেকে রিম্পা চক্রবর্তী (৩০) নামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। রিম্পা চক্রবর্তী ওই গ্রামের বিধান চক্রবর্তীর প্রথম স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, একই বাড়িতে তার স্বামীর দ্বিতীয় স্ত্রীও বসবাস করেন। শনিবার পরিবারের সদস্যরা রিম্পাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিক বিষয়টি বাহুবল মডেল থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...