টাঙ্গাইলে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইলে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি॥ টাঙ্গাইলের ভূঞাপুরে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকার বখতিয়ার ইসলামের ছেলে ফরিদুল ইসলাম (২৫) ও জিন্নদ আলীর ছেলে ইয়াছিন আলী (৩০)।

স্থানীয় সূত্র জানায়, যমুনা নদীর দুর্গম শুশুয়া চরে বিকেলে তারা একসঙ্গে একটি নৌকায় রংয়ের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তারা মারা যান। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত

কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি জেনেছি। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন- ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ১৬৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...