মেসির জন্য জীবন উজাড় দিতেও প্রস্তুত

মেসির জন্য জীবন উজাড় দিতেও প্রস্তুত

ক্রীড়া ডেস্ক ॥ চলতি বিশ্বকাপে টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ জে থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আলবিসেলেস্তে শিবিরে এখন মূল আলোচনার কেন্দ্রবিন্দু অধিনায়ক লিওনেল মেসির প্রতি সতীর্থদের নিঃশর্ত ভালোবাসা এবং মাঠে নিজেদের উজাড় করে দেওয়ার মানসিকতা।

জর্ডানের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে ডিফেন্ডার ফাকুন্দো মেদিনার কণ্ঠে ঝরল তেমনই এক আবেগঘন বার্তা। অধিনায়কের সম্ভাব্য শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে পুরো দল যে কতটা মরিয়া, তা স্মরণ করিয়ে দিয়ে মেদিনা সাফ জানিয়ে দিলেন, মেসির জন্য মাঠে জীবন দিতেও প্রস্তুত তারা।

অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করে দলকে জেতান লিওনেল মেসি। সেই ম্যাচে মেসির প্রথম গোলটির পেছনের কারিগর ছিলেন ফাকুন্দো মেদিনা। মেদিনার নিখুঁত পাস থেকে করা গোলটি এতটাই চোখধাঁধানো ছিল যে, ম্যাচ শেষে খোদ আর্জেন্টাইন অধিনায়ক একে তুলনা করেছিলেন বার্সেলোনায় জর্ডি আলবার দেওয়া সেই বিখ্যাত কাটব্যাকগুলোর সঙ্গে।

মেসি অতীতে ফিরে গিয়ে বলেছিলেন, আমি সবসময় জর্ডিকে বলতাম পেছনে পাস দিতে, আমি ঠিক পৌঁছে যাব… মেদিনার পাসটা আমাকে বার্সার সেই পুরনো দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে।

প্রশংসায় ভাসলেও মাটিতে পা মেদিনার। অধিনায়কের কাছ থেকে এমন অবিশ্বাস্য প্রশংসা পেয়েও অহংকারে ভেসে যাননি এই আর্জেন্টাইন ডিফেন্ডার। ফিফার অফিশিয়াল ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে বেশ বিনয়ের সঙ্গেই বিষয়টি সামলেছেন তিনি।

মেদিনার মতে, মিডিয়া হয়তো বিষয়টিকে একটু বেশি বড় করে দেখাচ্ছে। তিনি বলেন, আমার মনে হয় মেসি একটু বাড়িয়েই বলেছেন। হ্যাঁ, ওই পাসটা দেখে আমারও বার্সেলোনার সেই সোনালী দিনগুলোর কথাই মনে পড়ছিল, তবে আজকাল মিডিয়াতে সবকিছুই একটুবেশি বড় করে দেখানো হয়। আমি কেবল মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।

গ্রুপ পর্বের বাধা সহজে পার হলেও মেদিনার চোখ এখন আসল লড়াইয়ে। নকআউট পর্বের প্রতিটি ম্যাচকে তিনি দেখছেন একেকটি ফাইনাল হিসেবে। বিশ্বমঞ্চে ট্রফি ধরে রাখার পাশাপাশি তাদের মূল লক্ষ্য, লিওনেল মেসিকে একটি রাজকীয় বিদায় উপহার দেওয়া।

মেদিনা দলের লক্ষ্য স্পষ্ট করে বলেন, সামনে আরও ছয়টি ফাইনাল বাকি আছে। আমরা আমাদের সবকিছু ঢেলে দেব। যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত। কোচ আমাদের যে পজিশনেই খেলাক না কেন, আমরা মাঠে জানপ্রাণ লড়ে যাব।

আরও পড়ুন- চার দিনের চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...