সিলেট অঞ্চলের শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত শামীমুল হক

সিলেট অঞ্চলের শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত শামীমুল হক

মো. মামুন চৌধুরী ॥ সিলেট অঞ্চল পর্যায়ে শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের বাহুবল উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শামীমুল হক শামীম। শনিবার (২০ জুন) সিলেট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও পুরস্কার বিতরণ বিষয়ক জাতীয় কর্মশালা-২০২৬ এ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশারফ হোসেন শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে মোঃ শামীমুল হক শামীমের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জের উপ-পরিচালক মোঃ আকতারুজ্জামান, প্রকল্প পরিচালক রকিব উদ্দিন, প্রকল্প মনিটরিং কর্মকর্তা আকরাম হোসেনসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, কৃষক-কৃষাণী এবং সাংবাদিকবৃন্দ।

কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ প্রদান এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় মোঃ শামীমুল হক শামীমকে সিলেট অঞ্চলের শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়। তার এ অর্জনে বাহুবল উপজেলার কৃষক সমাজ, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে মোঃ শামীমুল হক বলেন, এই স্বীকৃতি আমাকে কৃষকদের কল্যাণে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও আধুনিক কৃষি প্রযুক্তি মাঠ পর্যায়ে পৌঁছে দিতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।

আরও পড়ুন- সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...