চার গ্রাম আকস্মিক পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে

চার গ্রাম আকস্মিক পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে

নিজস্ব প্রতিনিধি॥ হবিগঞ্জের মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়নের চারটি গ্রাম আকস্মিক পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে। শুক্রবার (১২ জুন) রাত থেকে শুরু হওয়া ঢলে ভান্ডারুয়া, জামালপুর, লৌহাদ ও এক্তিয়ারপুর গ্রামের কিছু অংশ পানির নিচে চলে যায়। ডুবে গেছে গ্রামীণ সড়ক, পানিবন্দি হয়ে পড়েছে কয়েকশ পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে টানা ভারী বর্ষণ ও

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের চাপে সিমনা ছড়ার একটি অংশ ভান্ডারুয়া এলাকায় ভেঙে যায়। এর ফলে রাতারাতি পরিস্থিতির অবনতি ঘটে এবং চারটি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। অনেক বাড়িঘর ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

গ্রামের কয়েকজন বাসিন্দা জানালেন, বিভিন্ন সড়ক পানির নিচে চলে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। অনেক পরিবার ঘরবন্দি হয়ে পড়েছে এবং নিরাপদ স্থানে সরে যেতে হিমশিম খাচ্ছে।

স্থানীয় বাসিন্দা হুমায়ূন কবির জানালেন, পাহাড়ি ঢলের পানিতে অনেক পুকুরের পাড় তলিয়ে গেছে। এতে বিভিন্ন মৎস্য খামারের মাছ ভেসে গিয়ে চাষিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

আব্দুল কাদির নামের একজন কৃষক জানান, পাহাড়ি ঢলের পানিতে কয়েকশ একর আউশ ধান, মৌসুমি শাক-সবজি ও গবাদিপশুর খাদ্য নষ্ট হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি কাঁচা ও মাটির তৈরি বসতঘর আংশিক কিংবা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শাহজাহানপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মন্নাফ বলেছেন, পাহাড়ি ঢলে সিমনা ছড়ার কিছু অংশ ভেঙে যায়। এতে চারটি গ্রাম প্লাবিত হয়েছে। রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে ৫ শতাধিক পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে।

মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নূর মামুন জানালেন, স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলে জেনেছি পানি নেমে যাচ্ছে। ফসলের কিছু ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তারা বিষয়টি দেখবেন।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকারের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন- অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি কুমিল্লা থেকে গ্রেফতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...