দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প

দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প

নিজস্ব প্রতিনিধি॥ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ ভূমিকম্পে রাজধানীসহ বিভিন্ন এলাকায় কম্পন টের পান স্থানীয়রা।

ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের করিমগঞ্জ সীমান্তবর্তী ভারতের শিলচর এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটি স্বল্পস্থায়ী হলেও রাজধানীসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপত্তার জন্য বাসাবাড়ি ও বহুতল ভবন থেকে নিচে নেমে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও কম্পন অনুভূত হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

এর আগে গত রোববার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটের দিকে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সারাদেশ। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটান। সেই ঘটনায়ও রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয় এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন- অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...