বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্তুজ আলী নামের ইলেকট্রিশিয়ানের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্তুজ আলী নামের ইলেকট্রিশিয়ানের মৃত্যু

ডেস্ক রিপোর্ট॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্তুজ আলী নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত প্রায় ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার স্ত্রী ও সন্তানরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন।

কদমতলীর আহমদ আলী জানান, দীর্ঘদিন ধরে মর্তুজ আলী গাড়ী চালকের পাশাপাশি ইলেকট্রিশিয়ানের কাজ করে আসছেন। এসব কাজের মাধ্যমে তিনি পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব পালন করতেন। বুধবার রাতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে তিনি নিহত হন।

মর্তুজ আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, তিনি ছিলেন একজন পরিশ্রমী, সৎ ও ভদ্র মানুষ। সংসারের সকল দায়িত্ব একাই বহন করতেন। তার আকস্মিক মৃত্যুতে স্ত্রী ও সন্তানরা অসহায় হয়ে পড়েছেন।

স্বজনরা জানান, মর্তুজ আলীর উপার্জনের ওপর নির্ভরশীল ছিল তার পরিবার। বর্তমানে পরিবারের সদস্যরা ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন। তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে মর্তুজ আলীর মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন- ফ্রান্স প্রবাসী বদরুলের পক্ষ থেকে মসজিদে খাটিয়া প্রদান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...