সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি॥ লাইচ্যুত ট্রেনের বগি উদ্ধার হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ৪ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে সিলেটেরে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৮টায় লাইনচ্যুত বগি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। ভানুগাছ রেলস্টেশন মাস্টার গৌড় প্রসাদ দাস পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের খালি একটি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শ্রীমঙ্গল রেলস্টেশন মাস্টার মো. শাখাওয়াত হোসেন বলেন, ট্রেন যোগাযোগ স্বাভাবিক হওয়ার পর বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেন নিজ গন্তব্যর দিকে যাত্রা শুরু করে।

আরও পড়ুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...