ক্যাথলিক মিশনের গরু চুরির মামলায় একজন গ্রেফতার

ক্যাথলিক মিশনের গরু চুরির মামলায় একজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ॥ র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ক্যাথলিক মিশনের গরু চুরির মামলায় একজন গ্রেফতার হয়েছে।  রবিবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেট মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

র‌্যাব জানায়, এর আগে শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে শায়েস্তাগঞ্জে ক্যাথলিক মিশনের গরু চুরির মামলায় আব্দুল করিম (২২) গ্রেফতার হয়। সে জেলার শায়েস্তাগঞ্জ

উপজেলার সুতাং বাজার সুবাবই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় একাধিক চুরি মামলাসহ অন্যান্য অপরাধের মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, সুমন সরকার (৩৪) শায়েস্তাগঞ্জের সুদিয়াখলা এলাকার সাধু ফ্রান্সিস জেবিআর ক্যাথলিক মিশনের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। মিশনের নামে ২টি ষাড় গরু ও ১টি বাচ্চা গরু আছে। এগুলো তিনি লালন পালন করেন।

মিশনের গোয়ালঘরে গরুগুলো রেখে নিজ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে গোয়ালঘরে গিয়ে দেখতে পান দরজা ভেঙে ৩টি গরুর মধ্যে ১টি ষাড় গরু চোরেরা চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনায় সুমন সরকার শায়েস্তাগঞ্জ থানায় একটি চুরি মামলা দায়ের করেন।  এ প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

আরও পড়ুন- স্থলমাইন বিস্ফোরণে তিনজন বাংলাদেশি নাগরিক নিহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...