স্থলমাইন বিস্ফোরণে তিনজন বাংলাদেশি নাগরিক নিহত

স্থলমাইন বিস্ফোরণে তিনজন বাংলাদেশি নাগরিক নিহত

নিজস্ব প্রতিনিধি ॥ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি শুন্য রেখায় স্থলমাইন বিস্ফোরণে তিনজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। রোববার (২৪ মে) নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বাইশফাঁড়ি ৪২ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ৯ নম্বর ওয়ার্ড ভালুকিয়া পাড়া এলাকার সুনিয়ং চাকমার ছেলে লেড়াইয়া (৪১), মৃত নিওমং চাকমার ছেলে অংক্য মং তঞ্চঙ্গ্যা (৫০), অইমং তঞ্চঙ্গ্যার ছেলে চিংক্য অং (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে তুমব্রু নোম্যান্সল্যান্ড এর ৪২নং পিলার সংলগ্ন এলাকায় কলা বাগানে কাজ করতে যায় স্থানীয় তিনজন। এসময় সীমান্ত এলাকায় মিয়ানমারের পুতে রাখা স্থল মাইন হঠাৎ বিস্ফোরণ হলে অংক্যমং তঞ্চঙ্গ্যা নামে এক ব্যক্তি নিহত হন। পরে তাকে উদ্ধার করতে গেলে সঙ্গে থাকা অপর দুজনও মাইন বিস্ফোরণে নিহত হন।

পরে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানিয়ে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেন। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত মরদেহগুলো ঘটনাস্থলেই রয়েছে বলে জানান স্থানীয়রা।

নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান বলেন, সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিনজন বাংলাদেশির নিহত হয়। তাদের মরদেহ উদ্ধারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। তবে এখনো মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে বিজিবি কাজ করছে। মরদেহ হস্তান্তরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় আছেন জুয়েল আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...