
নিজস্ব প্রতিনিধি॥ র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের বাহুবলে ডাকাতির প্রস্তুতি মামলায় অভিযুক্ত মোঃ সাবাজ মিয়া (৩০) গ্রেফতার হয়েছেন। তিনি জেলার বাহুবল উপজেলার দক্ষিণ ডুবাঐ গ্রামের বাসিন্দা।
শনিবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেণ র্যাব-৯ সিলেট মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। র্যাব জানায়, এর আগে শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩ ক্যাম্প ও সিপিসি-২ এর একটি যৌথ আভিযানিক দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ রোড লাউয়াছড়া এলাকায় অভিযান পরিচালনা করে বাহুবল মডেল থানার মামলায় তদন্তে প্রাপ্ত পলাতক আসামি সাবাজকে গ্রেফতার করে। পরে তাকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৯ নভেম্বর রাতে বাহুবল থানা পুলিশ আইনশৃঙ্খলা ডিউটি করাকালীন মিরপুর বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এলাকার কতিপয় চিহ্নিত পেশাদার ডাকাতরা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে রাবার বাগানে সেন্টার হাউজ নামক স্থানে একটি ঘরে অবস্থা করছে।
এ সংবাদের ভিত্তিতে কামাইছড়া পুলিশ ক্যাম্পের পুলিশ রাত্রীকালীন টহল ডিউটিতে নিয়োজিত থাকাকালে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ১৪ থেকে ১৫ জন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে পালিয়ে যাওয়ার সময় একজন প্রস্তুতি মামলায় অভিযুক্ত গ্রেফতার হয়।
ওই সময় গ্রেফতারকৃত ব্যক্তি জানায়, পূর্ব পরিকল্পনা মোতাবেক মিরপুর-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কসহ আশেপাশের এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়ে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলো। এ ঘটনায় বাহুবল মডেল থানা পুলিশ বাদী হয়ে ৬ জনের নাম ঠিকানা উল্লেখসহ অজ্ঞাত নামা ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।






