সারাদেশে শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন

সারাদেশে শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন

নিজস্ব প্রতিনিধি ॥ সারাদেশে শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে জেলা শহরের এম সাইফুর রহমান টাউন হল প্রাঙ্গণে সামাজিক সংগঠন প্রাকৃতজন আয়োজিত প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রাকৃতজনের সভাপতি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈয়দ আশিকুর রহমান, চ্যানেল আই হবিগঞ্জের প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, জেলা বাপার সাধারণ সম্পাদক সিদ্দিকী হারুন, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক সুকান্ত গোপ, স্বপ্ন সোসাইটির সভাপতি সৈয়দ তাহমিদ প্রমুখ।

প্রতিবাদ কর্মসূচিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বর্তমানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বিগত চার মাসে সারাদেশে ১২০টিরও বেশি শিশু ধর্ষণের শিকার ও ৭জন শিশু নির্মমভাবে হত্যাকান্ডের শিকার হয়েছেন।

প্রতিদিন দেশের কোথাও না কোথাও নারী ও শিশু যৌন নিপীড়নের শিকার হচ্ছেন। এটি কোনো সভ্য সমাজের পরিচয় বহন করে না। নারী ও শিশুর প্রতি যৌন নির্যাতন ও নিপীড়ন এবং হত্যা বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি এটাকে সামাজিক ক্ষত হিসেবে দেখতে হবে।

এ দেশ থেকে এসিড সন্ত্রাস যেভাবে নির্মূল করা হয়েছে, সেভাবে নারী ও শিশুর প্রতি যৌন নিপীড়ন ও হত্যার মতো অপরাধকে বন্ধ করা যেতে পারে। আমরা যারা মেয়ে সন্তানের পিতা বা মাতা তাদেরকে সবচেয়ে বেশি তাদের সন্তানের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মাদ্রাসায় এ বিষয়টি নিয়ে কথা বলতে হবে, সচেতনতা তৈরি করতে হবে। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করে সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে হবে। নাগরিকবন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

 

আরও পড়ুন- ২৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...