শিশু সংবাদিকতা বিষয়ক শিশুর চোখে শিশুর গল্প

শিশু সংবাদিকতা বিষয়ক শিশুর চোখে শিশুর গল্প

নিজস্ব প্রতিনিধি॥ হবিগঞ্জে ইউনিসেফের সহায়তায় হ্যালো বিডিনিউজ২৪ডটকম আয়োজিত শিশু সংবাদিকতা বিষয়ক শিশুর চোখে শিশুর গল্প শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে হবিগঞ্জের একটি অভিজাত রেস্তোরার কনফারেন্স হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও যুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বর্তমানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন- “সুস্থ ও সুন্দর সমাজ গঠনে শিশু-কিশোরদের কন্ঠ গুরুত্বপূর্ণ। শিশু-কিশোররা সত্য, সুন্দর ও মানবিকতার পক্ষে দাঁড়ায়। শিশু কিশোরদের সমস্যা সম্ভাবনা নিজ কলম থেকে উৎসরিত হলে এর প্রভাব হবে সুদূরপ্রসারী।

একজন সাংবাদিককে সমাজের চোখ, কান ও বিবেক হিসেবে দায়িত্ব পালন করতে হয়। সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মধ্যে যুক্তিবোধ, দায়িত্বশীলতা, মানবিকতা ও নৈতিকতা জাগ্রত করবে। অংশগ্রহণকারীদের কেউ সাংবাদিকতাকে পেশা হিসেবে না নিলেও সফল ক্যারিয়ার গঠনে সহায়তা করবে। তাদের সৃজনশীল ও আত্মবিশ্বাসী করবে।”

বিডিনিউজ২৪ডটকম এর হবিগঞ্জ প্রতিনিধি প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ সংগঠক খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল ও জহুর চাঁন বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণের রিসোর্স পার্সন আহসান বিপুল। বক্তব্য রাখেন হবিগঞ্জ মেডিক্যাল কলেজের সহকারি অধ্যাপক ডা. মৌসুমী ভদ্র, সালমা সোবহান ফেলো সহকারি অধ্যাপক হাফসা খাতুন, শিক্ষার্থীদের সংগঠন খোয়াই বন্ধনের সাধারণ সম্পাদক সৌরভ গোপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...