১২৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে দুটি করে ছাগল বিতরণ

১২৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে দুটি করে ছাগল বিতরণ

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে ৫টি চা বাগানের ১২৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে দুটি করে ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে মাধবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’র আওতায় এসব ছাগল ও ছাগলের খাবার

বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, প্রথম ধাপে ৫টি চা বাগানের ১২৫টি পরিবারের মাঝে এ সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও ১৩৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝেও ছাগল বিতরণ করা হবে।

আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যের ভাই ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। এ সময়

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহেদ বিন কাশেম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, ভেটেরিনারি সার্জন জাদিদ আল শামীম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মাজহারুল ইসলামসহ প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...